Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সিলেটে একযোগে ২২ পুলিশ সদস্য বদলি
Published : Wednesday, 27 August, 2025 at 3:51 PM

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে পুলিশের ২২ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন আলোচিত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন পুলিশ সদস্য।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সোমবার জেলার বিভিন্ন থানায় কর্মরত ২২ সদস্যকে বদলি করা হয়েছে। এটি নিয়মিত বদলির অংশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বদলি হওয়া ২২ জনের মধ্যে রয়েছেন ১৩ জন এসআই, ৭ জন এএসআই এবং ২ জন কনস্টেবল। কোম্পানীগঞ্জ থানার তিনজন এসআই ও একজন এএসআই এবং গোয়াইনঘাট থানার চারজন এসআই ও তিনজন এএসআইকে অন্যত্র বদলি করা হয়েছে। একইসঙ্গে জেলার অন্যান্য থানার নয়জনকে ওই দুটি থানায় পদায়ন করা হয়েছে, এর মধ্যে তিনজন কোম্পানীগঞ্জে, ছয়জন গোয়াইনঘাটে।

এর আগে ১৩ আগস্ট কোম্পানীগঞ্জের সাদাপাথরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে পাওয়া প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সাদাপাথর এলাকায় পাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তি জড়িত। এ ছাড়া লুটের টাকার ভাগ স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি পর্যন্ত পৌঁছাত বলেও উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বিশেষভাবে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত কিছু পুলিশ সদস্যের অবৈধ পাথর উত্তোলনের সিন্ডিকেটে সম্পৃক্ততার কথা উঠে আসে। এরই প্রেক্ষাপটে আলোচিত দুই থানার পুলিশ সদস্যদের বদলি আরও গুরুত্ব পাচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২, মামলা ৭১
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up