Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী
Published : Tuesday, 8 September, 2026 at 1:19 PM

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, ছবিঃ সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, ছবিঃ সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ তথ্য জানান তিনি।

এর আগে গত ৩০ আগস্ট সংসদে বিমানমন্ত্রী জানিয়েছিলেন, বিগত সরকার তৃতীয় টার্মিনাল চালুর নামে একটি ভবন উদ্বোধন করলেও এর গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কাজ শেষ হয়নি। টার্মিনালটি চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে বলেও জানান তিনি।

২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের অর্থায়নে সরকার ৫ হাজার কোটি টাকা দেয়, আর বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ থেকে নেওয়া হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। তখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা চালু করা সম্ভব হয়নি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২, মামলা ৭১
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up