Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হঠাৎ কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া, বার্তা দিচ্ছে শীতের
Published : Saturday, 20 September, 2025 at 12:24 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হঠাৎ কুয়াশা নেমে আসতে শুরু করেছে সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। দিনের বেলায় আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢেকে ছিল ধূসর সাদা আস্তরণে। এ সময়ে জনজীবনে ফিরে এসতে দেখা গেছে শীতের আমেজ। নদীর তীরে ফুটতে শুরু করেছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডোগা ভিজে যাচ্ছে শিশিরবিন্দুতে।

তেঁতুলিয়া সদর উপজেলার নুরে আলম সিদ্দিকী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। মনে হচ্ছে এবার অনেক আগে ভাগে শীত নামবে।

একই কথা বলেন স্বপন আহম্মেদ। তিনি বলেন, কয়েকদিন থেকে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশা নামতে দেখা গেছে। আজ সকাল চারপাশ কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তবে ৮টার পর সূর্যের মুখ দেখা যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় কালবেলাকে বলেন, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে আসতে শুরু করেছে পাহাড়ি হিম বাতাস। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একই সঙ্গে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বলা যায় এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।

তিনি আরও বলেন, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা শনিবার কমে গিয়ে ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সারা দেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়
পঞ্চগড় প্রতিনিধি
Tuesday, 8 September, 2026
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
৩ দিন ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up