Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, শীর্ষে লাহোর
Published : Friday, 23 October, 2026 at 11:01 AM

ঢাকার বায়ুদূষণ কিছুটা কমেছে, ছবিঃ সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ কিছুটা কমেছে, ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা মেগাসিটি ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। চলতি মাসের অধিকাংশ দিনই ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ থাকলেও আজ সকালে দূষণের মাত্রা তুলনামূলক কম রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম। এ সময় ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৪৪, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। গতকাল বৃহস্পতিবার একই সময়ে ঢাকার স্কোর ছিল ১৭৩। সেই তুলনায় আজ দূষণের মাত্রা কিছুটা কমলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই মানের পরিবর্তন হতে পারে।

একই সময়ে ২৮৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ২৪৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

এ ছাড়া ভিয়েতনামের হো চি মিন সিটি, মিসরের কায়রো, ইন্দোনেশিয়ার মেদান, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভারতের মুম্বাই ও কলকাতা এবং সেনেগালের ডাকারসহ মোট ৮টি শহরের বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে রয়েছে।

অন্যদিকে কঙ্গোর কিনশাসা, ভিয়েতনামের হ্যানয়, বাহরাইনের মানামা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, উজবেকিস্তানের তাশখন্দ, চীনের বেইজিং, সৌদি আরবের রিয়াদ, কুয়েত সিটি, করাচি, হিউস্টন ও কাঠমান্ডুর বায়ুমান ঢাকার মতোই ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাস ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক বলে গণ্য করা হয়।

বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ বা ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ হলে শিশু, বয়োবৃদ্ধ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করার অনুরোধ করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, শীর্ষে লাহোর
নিজস্ব প্রতিবেদক
Friday, 23 October, 2026
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 22 October, 2026
আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
Sunday, 18 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up