Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
Published : Saturday, 20 September, 2025 at 8:23 PM, Update: 20.09.2025 9:39:02 PM

 টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের গ্রুপপর্বের তিন ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হারায় সুপার ফোরে উঠেছে টাইগাররা। আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সুপার ফোরের মিশন শুরু করছে লিটন দাসের দল। 

অনেকটা ‘ভাগ্যের জোরে’ সুপার ফোরে ওঠার সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। জয় দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরুর লক্ষ্য লিটন দাসের দলের। সুপার ফোরে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ‘সেই’ শ্রীলঙ্কা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আজকের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জায়গায় খেলবেন শেখ মাহেদী ও শরিফুল ইসলাম।

গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে লঙ্কানদের সর্ম্পকে ভালো ধারণা আছে টাইগারদের। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। কিন্তু এবারের আসরে গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।

আজকের ম্যাচের আগে কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পায় বাংলাদেশ। অন্যদিকে, ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দু’টি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাশাপাশি টাইগারদের বিপক্ষে খেলতে আবুধাবি থেকে দুবাই যেতে হবে লঙ্কানদের।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
২৪০ রানে অলআউট আফগানিস্তান
নিজস্ব প্রতিবেদক
Sunday, 11 October, 2026
১০২ রানেই অলআউট, ব্রোঞ্জ-ও পেল না বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 October, 2026
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
Thursday, 1 October, 2026
ভারতের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up