Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৬৯ রান
Published : Wednesday, 24 September, 2025 at 10:26 PM

শেষ দিকের নিয়ন্ত্রিত বোলিং ভারতকে রান পাহাড়ে চড়তে দেয়নি

শেষ দিকের নিয়ন্ত্রিত বোলিং ভারতকে রান পাহাড়ে চড়তে দেয়নি

দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিল ভারত। ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল প্রথম ১০ ওভারে তুলেছিলেন ৯৬ রান। পাওয়ার প্লেতে তো মাত্র ৬ ওভারেই বিনা উইকেটে ৭২ রানের ঝড় তোলেন তারা।

তবে সপ্তম ওভারে রিশাদ হোসেনের জোড়া আঘাতে ছন্দপতন ঘটে ভারতের। রান আউটে কাটা পড়েন অভিষেকও। ইনিংসের শেষ ১০ ওভারে ভারত তুলতে পারে মাত্র ৭২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানে থামে ভারতের ইনিংস। 

দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন অভিষেক শর্মা। বাংলাদেশের পক্ষে লেগস্পিনার রিশাদ হোসেন নেন ২ উইকেট।

জয়ের জন্য এখন বাংলাদেশের দরকার ১৬৯ রান। এই লক্ষ্য তাড়া করতে নামবে টাইগার ব্যাটাররা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
Thursday, 23 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up