Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতলো বাংলাদেশ
Published : Friday, 3 October, 2025 at 12:21 AM

 ৪ উইকেটে জিতলো বাংলাদেশ

৪ উইকেটে জিতলো বাংলাদেশ

বিনা উইকেটে ১০৯ থেকে আচমকা সেই স্কোর পরিণত হলো ১১৮ রানে। সহজ জয়ের হাতছানি থেকে এক পর্যায়ে দেখা দিল হারের শঙ্কা। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। রিশাদ হোসেন ও নুরুল হাসান সোহানের গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচ জিতে নিল বাংলাদেশ।

বৃহস্পতিবার শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে জাকের আলি অনিকের দল। শেষ পর্যন্ত ১৫২ রানের লক্ষ্য ৮ বল আগেই পেরিয়ে জিতেছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

দলের জয়ের বড় কাজ করে দেন আসলে দুই ওপেনার। দুজনের জুটিতে ১১.৩ ওভারে চলে আসে ১০৯ রান। পারভেজ দুবার সহজ জীবন পেয়ে করেন ৩৭ বলে ৫৪ রান, তানজিদ ৩৭ বল খেলে করেন ৫১।

এশিয়া কাপে সর্বশেষ দেখায় রোমাঞ্চ জাগানো ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিলো বাংলাদেশ। সুপার ফোরে উঠে পরে না পারলেও আফগানদের বিপক্ষে দাপট ঠিকই বজায় থাকল। বারবার রঙ বদলানো ম্যাচেও শেষ হাসি বাংলাদেশের।

(বিস্তারিত আসছে)


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
Thursday, 23 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up