Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
রাজধানীতে গুলি ছুড়ে আতঙ্ক, বাসে আগুন
Published : Friday, 3 October, 2025 at 12:05 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। 

বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যাক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তারা।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাটাই করা হয়। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ঢাবিতে ভূমিকম্পে গুরুতর আহত ১০
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
থানার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তায় রাজধানী
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up