Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তায় রাজধানী
Published : Monday, 17 November, 2025 at 12:51 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন।

এদিন সকালের দিকে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে দেখা যায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

তবে রাজধানীতে অফিসগামী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সড়কে রয়েছে যানবাহনের ভিড়, চলছে গণপরিবহন ও মেট্রোরেল। পুলিশ জানান, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ছাড়া আজ এই রায় সরসারি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এ ছাড়া, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় স্ক্রিনে লাইভ সম্প্রচারের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

এর আগে গতকাল রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধের জন্য সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার রাজধানীর ফার্মগেট, বাংলামটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, পুলিশ তল্লাশি চেকপোস্ট স্থাপন করেছে। সন্দেহভাজন কাউকে দেখলেই থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এমনকি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে রোববার থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে মাঠে টহল দিচ্ছে বিজিবি।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন রোববার সেনা সদরে চিঠি পাঠিয়েছে।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঘোষণা করবে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের প্যানেল রায় ঘোষণা করবেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, আজ বেলা ১১টার দিকে রায় ঘোষণা শুরু হতে পারে।

মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫,০০০ মানুষকে মারাত্মক আহত করার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের দিন ধার্য করেছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ঢাবিতে ভূমিকম্পে গুরুতর আহত ১০
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
থানার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তায় রাজধানী
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up