Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ঢাবিতে ভূমিকম্পে গুরুতর আহত ১০
Published : Friday, 21 November, 2025 at 12:28 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হ‌ওয়ায় আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা বিভিন্ন ভবন থেকে লাফ দিয়ে পা ভেঙ্গে যাওয়াসহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হলে শিক্ষার্থীরা ভবন থেকে বের হতে না পারায় লাফ দেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হাজী মোহাম্মদ মহসীন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থীর পা ভেঙ্গে গেছে। এছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হ‌ওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে বিভিন্ন হলের ভবনে ফাটল ও পলেস্তারা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ জানান, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হলে ১ জন, কবি জসীম উদ্দিন হলে ১ জন, ফজলুল হক মুসলিম হলে ১ জন , হাজী মুহাম্মদ মহসিন হলে ৩ জন ,মাস্টার দা সূর্যসেন হলে ২ জন , কুয়েত মৈত্রী হলে ১ জন সহ আরও অনেক আহত হয়েছেন।

মুহসিন হলের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহ বলেন, মুহসীন হলবাসীর কপালে রানা প্লাজা ট্রাজেডি অপেক্ষা করছে। যা আজকেই ঘটতো। এই মৃত্যুপুরীতে আর আমরা থাকবো না।  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে মুহসীন হলের শিক্ষার্থীদের মূল্য নেই কেনো তার জবাব চাওয়া হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ঢাবিতে ভূমিকম্পে গুরুতর আহত ১০
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
থানার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তায় রাজধানী
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up