Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি
Published : Tuesday, 18 November, 2025 at 12:19 PM

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে গতকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর বর্তমানে সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দেখা যায় বিক্ষোভকারীরা না থাকলেও সর্তক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিনে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এখন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ চলাচলও স্বাভাবিক হয়েছে।

সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ঘিরে রেখেছেন। বাড়িতে প্রবেশের জন্য কোনো ধরনের অনুমতি নেই; কেউই সেখানে প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং আশেপাশের এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে।

এর আগে গতকাল সোমবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার উদ্দেশে বিক্ষুব্ধ জনতার স্রোত জমে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষও আরও ঘনঘন হয়ে উপস্থিত হন।

দুপুরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিলে জনতা বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে সক্ষম হয়নি। এরপর সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ঢাবিতে ভূমিকম্পে গুরুতর আহত ১০
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
থানার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তায় রাজধানী
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up