Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ভারতে হাসপাতালে আগুন, আইসিইউতে ৬ রোগীর মৃত্যু
Published : Monday, 6 October, 2025 at 12:43 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয় জন রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (৫ অক্টোবর) গভীর রাতে ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিক অনুমান, হাসপাতালের একটি গুদাম ঘর থেকে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টার দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের ট্রমা কেয়ারের ইনচার্জ চিকিৎসক অনুরাগ ধাকড় জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় নিউরো আইসিইউ-তে ১১ জন রোগী ছিলেন। ট্রমা কেয়ার ইউনিটের একটি গুদাম ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ার ফলে দ্রুত আইসিইউ পর্যন্ত আগুন পৌঁছায়। ঘটনাস্থলেই ছয়জন রোগীর মৃত্যু হয়- চারজন পুরুষ ও দুইজন নারী। বাকিদের নিরাপদে সরিয়ে অন্যত্র চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন, সিকরের পিন্টু, জয়পুরের দিলীপ, ভরতপুরের শ্রীনাথ, রুক্মিণী, খুরমা ও সাঙ্গনার এলাকার বাহাদুর।

ঘটনার খবর পাওয়ার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সোমবার সকালে হাসপাতাল পরিদর্শনে যান। তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসা ও উদ্ধারকাজ এখন প্রধান অগ্রাধিকার।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের কিছু রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, আগুন লাগার সময় তারা যথাযথ সহায়তা করেননি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মূলত রোগীদের উদ্ধারকাজকে অগ্রাধিকার দিয়েছিলেন।

এক হাসপাতাল কর্মী বিকাশ জানান, অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় তারা দ্রুত ছুটে গিয়ে কয়েকজন রোগীকে উদ্ধার করতে সক্ষম হন। তবে দ্রুত ছড়িয়ে পড়া ধোঁয়া ও আগুনের কারণে আরও রোগীকে ভিতরে পৌঁছে উদ্ধার করা সম্ভব হয়নি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পাকিস্তানে জোরালো ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 November, 2025
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 November, 2025
ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 November, 2025
 ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 11 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up