Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চলছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ
Published : Monday, 6 October, 2025 at 2:00 PM

ফাইল ছবি

ফাইল ছবি

নানা অভিযোগ ও বিতর্ক পাড়ি দিয়ে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তফসিল অনুযায়ী বোর্ড পরিচালক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়। তারপর পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুজন সহ-সভাপতি। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং ফল ঘোষণা করা হবে রাত ৯টায়।

বিসিবি নির্বাচনে এবার মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও নির্বাচনের আগেই ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে। ক্লাব ক্যাটাগরিতে প্রার্থী ১৬ জন, যেখান থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। তবে নির্বাচনের আগের রাতে ভোট বর্জন করেছেন ক্লাব ক্যাটাগরির প্রার্থী ফায়জুর রহমান ভূঁইয়া।

নির্বাচনে ৯৮ কাউন্সিলের ক্ষেত্রে সরাসরি ভোট অনুষ্ঠিত হবে। এরই মাঝে ৫৮ কাউন্সিলর ই-ব্যালটে ভোট প্রদান করেছেন। ক্যাটাগরি ১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার দুই পরিচালক। বরিশাল ও সিলেট থেকেও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ১ এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মাঝে।

এর আগে সরকারি হস্তক্ষেপের অভিযোগ, একইসঙ্গে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, পরে আরও চার প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা, আদালতে পালটাপালটি রিট-বিতর্কের দাগ লাগে বিসিবি নির্বাচনে। যদিও নির্বাচনকে ঘিরে সকল অভিযোগ অস্বীকার করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
Thursday, 23 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up