Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়ার বিষয়ে যা বললেন ফারুক
Published : Sunday, 12 October, 2025 at 11:10 PM

বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়ার বিষয়ে যা বললেন ফারুক

বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়ার বিষয়ে যা বললেন ফারুক

গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট আহ্বান করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। 

যেখানে দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেয়ার কথা জানানো হয়েছিল। আগ্রহী প্রতিষ্ঠানদের মধ্য থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি প্রতিষ্ঠানকে বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেবে বিসিবি।

যদিও সেখানে বিদেশি কোনো প্রতিষ্ঠানের বিপিএলে অংশ নেয়ার সুযোগ থাকছে না। 

সিলেটে আজ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালের সময় ফারুক আহমেদও সেটার ইঙ্গিত দিয়েছেন। বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবির সহ-সভাপতি বলেন, ‘এটা মনে হয় এবারও ছাড়ে নাই।’

ফারুক মনে করেন, ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ার বড় কারণ সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টের সঙ্গে সূচি সংঘর্ষ, ‘বিদেশি ক্রিকেটারের ব্যাপার বলতেই হয়। বিপিএল, বিসিবি চেষ্টা করছেআমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি আইএল টি-টোয়েন্টি যেটা দুবাইয়ে হয় ওইটার সাথে ক্ল্যাশ করলে। কারণ আপনি জানেন তাদের ৯ বিদেশি খেলোয়াড় খেলে। ওইটার সাথে যদি ক্ল্যাশ না করি তাহলে তো বেশি বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে।’

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
২৪০ রানে অলআউট আফগানিস্তান
নিজস্ব প্রতিবেদক
Sunday, 11 October, 2026
১০২ রানেই অলআউট, ব্রোঞ্জ-ও পেল না বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 October, 2026
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
Thursday, 1 October, 2026
ভারতের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up