Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাজধানীতে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
Published : Wednesday, 15 October, 2025 at 2:57 PM

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার হলেও তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) সকালে তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
শেখ হাসিনার যত ভুল
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায়ের খবর বিশ্ব মিডিয়ায়
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up