Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যে কারণে শাস্তি পেলেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সেরা খেলোয়াড়
Published : Wednesday, 15 October, 2025 at 11:39 PM, Update: 15.10.2025 11:52:07 PM

যে কারণে শাস্তি পেলেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সেরা খেলোয়াড়

যে কারণে শাস্তি পেলেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সেরা খেলোয়াড়

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। যেখানে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ইব্রাহিম জাদরান। এমন পারফরম্যান্সে সিরিজ সেরা হয়েছেন তিনি। তবে এবার জরিমানা গুনতে হচ্ছে আফগানিস্তানের এই ব্যাটারকে।

শেষ দুই ওয়ানডেতে পর পর দুটি ৯৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেঞ্চুরি কাছ গিয়েছে হাতছাড়া করাটা তার জন্য দুভাগ্যেরই ছিল। এবার তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। বাংলাদেশে বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য এই শাস্তি দেয়া হয়েছে তাকে।

শেষ ম্যাচে আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারের ঘটনা। ৯৫ রান করে আউট হওয়ার পর ইব্রাহিম ড্রেসিংরুমের কাছাকাছি একটি সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করেন। যা লাইভ টেলিকাস্টে স্পষ্ট দেখা যায়। এই বিষয়টি ম্যাচের আম্পায়ার ও ম্যাচ রেফারির নজর এড়ায়নি।

এমন আচরণে আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন ইব্রাহিম। যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সামগ্রী বা স্থাপনা ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সম্পর্কিত। 

ম্যাচ শেষে ইব্রাহিম ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। এর ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
২৪০ রানে অলআউট আফগানিস্তান
নিজস্ব প্রতিবেদক
Sunday, 11 October, 2026
১০২ রানেই অলআউট, ব্রোঞ্জ-ও পেল না বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 October, 2026
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
Thursday, 1 October, 2026
ভারতের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up