Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ফিলিপাইনে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প
Published : Friday, 17 October, 2025 at 1:19 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রিখটার স্কেলে ৬.১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভার কাছে, মাটির ৬৯ কিলোমিটার গভীরে। স্থানীয় উদ্ধার কর্মকর্তা রালফ ক্যাডালেনা বলেন, ঠাৎ একটি তীব্র ঝাঁকুনি অনুভূত হয়, তবে তা দীর্ঘস্থায়ী ছিল না। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এটি গত এক সপ্তাহে ফিলিপাইনে আঘাত হানা তৃতীয় বড় ভূমিকম্প। এর আগে মিন্দানাও দ্বীপে ৭.৪ এবং ৬.৭ মাত্রার দুটি ভূমিকম্পে কমপক্ষে ৮ জন নিহত হন।

আরও আগে, সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৭৬ জন নিহত এবং ৭২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রাকৃতিক কম্পন নিয়মিত ঘটনা।

১৯৭৬ সালে মিন্দানাও উপকূলে ৮ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রায় ৮ হাজার মানুষ প্রাণ হারান বা নিখোঁজ হন, যা ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পাকিস্তানে জোরালো ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 November, 2025
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 November, 2025
ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 November, 2025
 ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 11 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up