Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন
Published : Monday, 27 October, 2025 at 10:59 AM

ফাইল ছবি

ফাইল ছবি

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে তার নিজ জেলা শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এদিন সকালে নড়িয়ার ইশ্বরকাঠি গ্রামের বাড়িতে আবুল কালামের দ্বিতীয় জানাজা পড়ানো হয়। এসময় তাকে শেষ বিদায় জানাতে অশ্রুসিক্ত নয়নে উপস্থিত হন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। পরে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফনের জন্য মরদেহ নেয়া হয়। 

তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়েই শোকের ছায়া নেমে এসেছে। 

এর আগে, রোববার (২৬ অক্টোবর) রাত দশটায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা হয়। নিহত কালাম তার স্ত্রী ও ২ সন্তানসহ শ্বশুরবাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন।

প্রসঙ্গত, রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদের মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর এমন বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। তখন কোন হতাহত হয়নি। তবে ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
শাহবাগে পিজি হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ক্ষুধায় কাঁদছে শিশু, পকেটে টাকা নেই বাবার!
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
বিজয়নগরে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Friday, 21 November, 2025
ভূমিকম্পে ঢাকা মেডিকেলে ২০ আহত ভর্তি
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up