Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
Published : Thursday, 30 October, 2025 at 10:53 AM

ফাইল ছবি

ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক আছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হয়েছে। এ জন্য নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম জানান, মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে উড়ালপথ ও পিলারের সংযোগস্থলে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামের এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হয়, আর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চালু করা হয়। বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

তবে, সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট দুর্ঘটনাস্থলে গত তিন দিন ধরে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ওই স্থানে ট্রেনের গতি কমিয়ে আনা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, ফার্মগেটে দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে ট্রেন চলার সময় চালক সামান্য কম্পন অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপরই ওই অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়, আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। তাই সংস্থার সূত্র জানিয়েছে, আজ আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালুর সম্ভাবনা নেই।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ঢাবিতে ভূমিকম্পে গুরুতর আহত ১০
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
থানার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তায় রাজধানী
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up