Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ
Published : Friday, 31 October, 2025 at 4:41 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে, যেখানে বক্তারা দেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দ্রুত ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

সমাবেশে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘বাংলাদেশে কোনো ধরনের উগ্র ধর্মীয় বা সাম্প্রদায়িক কার্যক্রম গ্রহণযোগ্য নয়।’

বক্তারা অভিযোগ করেন, ইসকন সংগঠনটি ইসলামের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য ছড়াচ্ছে এবং দেশের শান্তি ও শৃঙ্খলাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

প্রকাশনা সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ আব্দুল লতীফ বলেন, ‘ইসকন সংগঠনটি ধর্মীয় মুখোশে দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

তিনি সরকারের প্রতি অনুরোধ জানান, যেন তারা দ্রুত এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ নেয়।

ঢাকা দক্ষিণের সহসভাপতি কাজী হারুনূর রশীদ বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কিন্তু ইসকন এই শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে।’

তিনি সরকারকে আহ্বান জানান, যাতে এমন সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতারা সরকারের কাছে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বলেন, অন্যথায় তারা দেশের বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণ গণআন্দোলন পরিচালনার কর্মসূচি ঘোষণা করবেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ঢাবিতে ভূমিকম্পে গুরুতর আহত ১০
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
থানার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তায় রাজধানী
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up