Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
১১ বছর পর মুখোমুখি হচ্ছেন চীন-দক্ষিণ কোরিয়ার নেতারা
Published : Saturday, 1 November, 2025 at 1:30 PM

ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে ১১ বছর পর মুখোমুখি বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

লি জে-মিয়ংয়ের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, সরবরাহ-শৃঙ্খলের স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং অর্থনৈতিক সহযোগিতার দিকগুলোও আলোচনায় থাকবে।

এটি শি জিনপিংয়ের ১১ বছর পর দক্ষিণ কোরিয়া সফর এবং লি জে-মিয়ংয়ের সঙ্গে তার প্রথম বৈঠক।

চীন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্যপ্রবাহ কমেছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা (থাড) দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের পর সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যার বিরোধিতা করেছিল বেইজিং।

এরপর থেকে সিউল যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ালেও বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। এবারের বৈঠককে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পাকিস্তানে জোরালো ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 November, 2025
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 November, 2025
ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 November, 2025
 ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 11 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up