Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা
Published : Saturday, 15 November, 2025 at 1:41 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন দেশ ও দেশের বাইরের প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদরা। পাশাপাশি এ আয়োজনে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় এ সম্মেলন শুরু হলেও বেলা ১১টার কাছাকাছি সময়ে মঞ্চে উপস্থিত হন তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

বেলা ১১টায় মঞ্চে আসেন হেফাজতে ইসলামের আমির হযরত শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, এরপর মঞ্চে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সর্বশেষ মঞ্চে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা রেজাউল করিম (চরমোনাই পীর)। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও উপস্থিত হয়েছেন।

সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এ মহাসম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা ঢাকায় এসে পৌঁছেছেন।

তিনি জানান, বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন— জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ঢাবিতে ভূমিকম্পে গুরুতর আহত ১০
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
থানার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তায় রাজধানী
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up