Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
Published : Sunday, 16 November, 2025 at 10:18 PM, Update: 16.11.2025 10:22:52 PM

ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে

ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে

ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ট্রাকে ধাক্কা দিয়েছে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৫ জন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও ২০ জন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

‎তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন।

‎প্রত্যক্ষদর্শী মুমিন জানায়, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনেকজন মারা গেছেন কিন্তু সুনির্দিষ্ট বলতে পারছি না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম।

‎সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫টি লাশ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।

‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
শাহবাগে পিজি হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ক্ষুধায় কাঁদছে শিশু, পকেটে টাকা নেই বাবার!
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
বিজয়নগরে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Friday, 21 November, 2025
ভূমিকম্পে ঢাকা মেডিকেলে ২০ আহত ভর্তি
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up