রাজধানীর মধ্য বাড্ডায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তবে আগুন কীভাবে লেগেছে বা কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি বলেন, মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার সংবাদ শুনেছি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখনো বিস্তারিত কোনো তথ্য জানি না।