Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসি সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার ■ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড ■ মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১ ■ ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে ■ রাষ্ট্রপতি আলোচনায় স্থায়ী কমিটির বৈঠক ডাকল বিএনপি ■ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার ২ ■ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে
মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১
Published : Tuesday, 28 July, 2026 at 11:48 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

সোমবার (২৭ জুলাই) দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে এ ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে বলে। এই জায়গাটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির কারণে বেশ পরিচিত।

মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় এ ঘটনাকে ‘সরাসরি হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। বলা হয়েছে, গুলিতে ৪২ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। আহত দুজনও পুরুষ। দুজনেরই বয়স ৩৯ বছর। 

আরও বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মেক্সিকোয় মাদক পাচারকারী চক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় এমন গোলাগুলি ও হতাহতের ঘটনা খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু রাজধানীতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। 

যদিও রাজধানীতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে হতাহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 27 July, 2026
যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up