Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ লালবাগ থেকে ৪ কোটির নিষিদ্ধ পলিথিন জব্দ ■ শিশু ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না ■ জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী ■ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো ■ ফ্রান্সের নতুন কোচ জিদান ■ মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহত ২ ■ গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী
Published : Tuesday, 28 July, 2026 at 6:45 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সম্মেলনটি তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ এই জলবায়ু সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সনদের ১৯৭টি পক্ষ ১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা (এনজিও) এবং নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রায় এক লাখ অংশগ্রহণকারীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

দেশ সংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up