Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু ■ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার ■ শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ■ পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন ■ হবিগঞ্জের পথে চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে এনসিপি নেতারা ■ কওমি মাদরাসায় পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালুর সিদ্ধান্ত ■ যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দাপ্রধান জে ক্লেটন
মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহত ২
Published : Tuesday, 28 July, 2026 at 5:24 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকে। হঠাৎই তাদের ওপর কলেজের পুরোনো দেয়াল ধসে পড়ে। এতে নিচে চাপা পড়েন অনেকে আহত হন। পরে তাদের মধ্যে আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ মিরপুর কলেজের দেয়াল ধসে পড়লে আটজন আহত হয়।

ওসি জানান, সেখানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য নিতে মানুষ ভিড় করে এখানে। তখন অনেক মানুষ পণ্য সংগ্রহের পেছনে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালচাপা পড়েন। লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে।

ওসি হাফিজু আরও বলেন, আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় নাসিমা বেগম নামে এক নারীকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলে এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরেক নারী। বাকিরা চিকিৎসাধীন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 29 July, 2026
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 28 July, 2026
পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
শাহবাগে পিজি হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ক্ষুধায় কাঁদছে শিশু, পকেটে টাকা নেই বাবার!
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up