Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক ■ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭ ■ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট ■ বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকা কততম? ■ সমালোচনার মুখেও ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা ■ শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করছে সরকার ■ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা
বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকা কততম?
Published : Friday, 7 August, 2026 at 2:21 PM

দূষিত শহর, ছবিঃ সংগৃহীত

দূষিত শহর, ছবিঃ সংগৃহীত

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। তবে বায়ুদূষণের তালিকায় শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৬তম।

যার বায়ুমান স্কোর ৯১। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা।

যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা।

এ ছাড়াও ১৪৪ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং শহরটি। এরপরই দোহা, জোহানেসবার্গ, দুবাইয়ের মতো শহরগুলো দূষণের দিক থেকে ওপরের দিকে রয়েছে

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকা কততম?
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
দেশের সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
দুপুরের দিকে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
তিন বিভাগে বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
দেশের ১০ জেলায় বন্যার পূর্বাভাস
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 5 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up