Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সমালোচনার মুখেও ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা ■ শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করছে সরকার ■ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা ■ দেশের সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা ■ এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম ■ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি ■ সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা
Published : Friday, 7 August, 2026 at 12:34 PM

নির্বাচন ভবন, ছবিঃ সংগৃহীত

নির্বাচন ভবন, ছবিঃ সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তপশিল ঘোষণা করেন।

তপশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাছাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নামসংবলিত ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয়।

তপশিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? বিভিন্ন নাম আলোচনায় থাকলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরেই সবচেয়ে বেশি জোরালো আলোচনা চলছে।

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে দলের ভেতরে আলোচনা বাড়ছে। এর মধ্যে মির্জা ফখরুলকে ঘিরেই নেতাকর্মীদের প্রত্যাশা সবচেয়ে বেশি। যদিও রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি করার বিষয়ে দলীয় অভ্যন্তরে জোরালো মত রয়েছে, তবু শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

দলীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য মনোনয়ন নিয়ে একাধিক নাম আলোচনা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।

তবে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার একক দায়িত্ব প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে দলটি।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়া, আন্দোলন-সংগ্রাম পরিচালনা, রাজনৈতিক সংলাপ এবং জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে দলের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে প্রয়োজনীয় ভারসাম্য, প্রজ্ঞা ও গ্রহণযোগ্যতা তার রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
র‌্যাব বিলুপ্ত, নতুন নাম এসআরবি
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 6 August, 2026
৪ মন্ত্রণালয় বিভাগে নতুন সচিব নিয়োগ
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 6 August, 2026
ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up