Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি ■ রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ালো ■ নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ■ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা ■ রাজধানীর শ্যামলীতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ■ হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫ ■ কক্সবাজারে সড়কে ঝরল ৪ প্রাণ
ভারী বৃষ্টি-উজানের ঢলে বিপৎসীমার ওপরে তিস্তার পানি
Published : Wednesday, 5 August, 2026 at 10:27 AM, Update: 07.08.2026 10:29:56 AM

তিস্তা নদীর পানি বৃদ্ধি, ছবিঃ সংগৃহীত

তিস্তা নদীর পানি বৃদ্ধি, ছবিঃ সংগৃহীত

টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।  

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরআগেও সকাল ৬টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। 

তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী  বলেন, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 12 August, 2026
সাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
সাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 August, 2026
ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 August, 2026
ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up