Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বসিলায় হবে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ■ সবুজবাগে তরুণীর খণ্ডিত মাথা ও ২ হাত উদ্ধার, রিমান্ডে ৫ আসামি ■ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ ■ ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো ■ আইটি ট্রেনিং সেন্টারগুলো হবে স্টার্টআপ ও কর্মসংস্থানের কেন্দ্র ■ শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ ■ সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি
Published : Saturday, 22 August, 2026 at 10:20 AM

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় তার শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

এর আগে, ২১ আগস্ট রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্মৃতিসৌধে পৌঁছে প্রথমে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি। এরপর মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন তিনি।

এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। পাশাপাশি বিউগলে বেজে উঠবে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
হামের প্রাদুর্ভাব থাকবে আরও কয়েক মাস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up