Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি ■ গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি ■ এবার শাস্তির আওতায় আসছে যাত্রী-পথচারীরাও ■ বিশ্বজুড়ে সাইবার হামলার অভিযোগে ১৭ ইরানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা ■ জলবায়ু পরিবর্তনই ইউরোপের সমুদ্র উষ্ণ হওয়ার প্রধান কারণ ■ বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া, গ্রেপ্তার ■ দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করাল ছাত্র
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি
Published : Wednesday, 19 August, 2026 at 9:13 PM

পুলিশ, ছবি: সংগৃহীত

পুলিশ, ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সাতজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ছয়জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার। প্রজ্ঞাপন অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র‍্যাবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপিতে, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।

এ ছাড়া র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে বদলি করা হয়েছে।

বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে।

এ ছাড়া আরেকটি প্রজ্ঞাপনে নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 19 August, 2026
গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 19 August, 2026
ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৩
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
তিন জেলার ডিসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up