Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বসিলায় হবে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ■ সবুজবাগে তরুণীর খণ্ডিত মাথা ও ২ হাত উদ্ধার, রিমান্ডে ৫ আসামি ■ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ ■ ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো ■ আইটি ট্রেনিং সেন্টারগুলো হবে স্টার্টআপ ও কর্মসংস্থানের কেন্দ্র ■ শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ ■ সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ
Published : Saturday, 22 August, 2026 at 6:46 PM

জব্দকৃত মালামাল, ছবি: বাসস

জব্দকৃত মালামাল, ছবি: বাসস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা কয়েক দিনের অভিযানে নিষিদ্ধ গৌরী ক্রিমসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন শিফটে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তারা জানায়, দুবাই থেকে আসা ফ্লাইট দুবাইয়ের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম এবং দু’টি ল্যাপটপ জব্দ করা হয়।

একই দিনে আরও দুই ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়। এসব অভিযানে জব্দ পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এরআগে বৃহস্পতিবার এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা পৃথক তিন ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রীম, ২৯ দশমিক ৪ কেজি নান প্রো নিউট্রিউশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রীমজাতীয় ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বি-শিফটের পৃথক অভিযানে আরও তিন ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইলফোন, ৩৬ কেজি গৌরি ক্রীম এবং চার লিটার বিদেশি মদসহ সাবান ও অন্যান্য পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মোট মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

গত ১৮আগস্ট মঙ্গলবার কলম্বো-ঢাকা রুটের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন আইফোনের যন্ত্রাংশ এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

এরআগে ১৭ আগস্ট দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করে সিআইআইডি’র বি-শিফট। পরে স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেট জব্দ করা হয়। এ অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

সিআইআইডি’র দেয়া হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত এসব অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ ও আনুমানিক ঘোষিত মোট মূল্য ২ কোটি ৭২ লক্ষ ৯৫ হাজার ৬৪০ টাকা। তারা আরও জানায়, গোল্ড পেস্ট থেকে ভ্যাপ, মোবাইল ও সিগারেট থেকে শুরু করে মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিম-চোরাচালানের ধরণ ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 22 August, 2026
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up