Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বসিলায় হবে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ■ সবুজবাগে তরুণীর খণ্ডিত মাথা ও ২ হাত উদ্ধার, রিমান্ডে ৫ আসামি ■ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ ■ ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো ■ আইটি ট্রেনিং সেন্টারগুলো হবে স্টার্টআপ ও কর্মসংস্থানের কেন্দ্র ■ শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ ■ সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
Published : Saturday, 22 August, 2026 at 5:18 PM

হাম আক্রান্ত শিশু

হাম আক্রান্ত শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৮০ শিশু।

শনিবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৩১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৯৩০ শিশু মারা গেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৫ শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৮১৫ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৮ শিশু, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে। এদের মধ্যে ১৮ হাজার ২৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 August, 2026
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 August, 2026
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up