Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বসিলায় হবে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ■ সবুজবাগে তরুণীর খণ্ডিত মাথা ও ২ হাত উদ্ধার, রিমান্ডে ৫ আসামি ■ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ ■ ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো ■ আইটি ট্রেনিং সেন্টারগুলো হবে স্টার্টআপ ও কর্মসংস্থানের কেন্দ্র ■ শাহজালালে ৩ কোটি টাকার পণ্য জব্দ ■ সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
Published : Saturday, 22 August, 2026 at 2:25 PM

ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, ছবিঃ সংগৃহীত

ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, ছবিঃ সংগৃহীত

চেক প্রজাতন্ত্র থেকে শুক্রবার রাতে আসা একটি ছোট উড়োজাহাজ ক্রোয়েশিয়ার উপকূলীয় শহর জাদারের কাছে বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
ক্রোয়েশিয়ার পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল ৪টার দিকে উড়োজাহাজটির সঙ্গে রাডার বা যোগাযোগের সংকেত হারিয়ে যাওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সতর্কবার্তা দেওয়া হয়। এরপর নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে অভিযান শুরু হয়।

পরে জাদার শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে পাকলেনিৎসা ন্যাশনাল পার্কের পাহাড়ি এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

পুলিশ এক বিবৃতিতে জানায়, রাত প্রায় ১০টার দিকে ক্রোয়েশিয়ান মাউন্টেন রেসকিউ সার্ভিসের সদস্যরা নিখোঁজ আল্ট্রালাইট উড়োজাহাজটির সন্ধান পান। এ সময় উড়োজাহাজটির ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ভোরে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

সুত্রঃ এএফপি

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 22 August, 2026
নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 August, 2026
ইতালির গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 August, 2026
 রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/৪ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up