Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করল জার্মানি
Published : Wednesday, 2 September, 2026 at 1:17 PM

লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা, ছবিঃ সংগৃহীত

লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা, ছবিঃ সংগৃহীত

জার্মানির লিপজিগ বিমানবন্দরে গত মাসে চালানো ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে দেশটির সরকার। এ ঘটনাকে ‘বিপজ্জনক আচরণ’ আখ্যা দিয়ে বার্লিন বলেছে, বিপুলসংখ্যক হাইব্রিড হামলার মাধ্যমে বড় ধরনের ক্ষতি করার জন্য মস্কো পরিকল্পিত ও সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বার্লিনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাতে অভিযোগ করা হয়, হামলার পরিকল্পনায় রুশ রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ও সরঞ্জাম সরবরাহের ইঙ্গিত পাওয়া গেছে। হামলা বাস্তবায়নে ‘এজেন্ট’ নিয়োগ করা হয়েছিল বলেও তারা দাবি করেন।

গত ৪ আগস্ট লিপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন পাওয়া যায়। সেটি ইউক্রেনে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইউক্রেনীয় আন্তোনভ কার্গো বিমানের কাছে ছিল। ড্রোনটি বিস্ফোরিত না হলেও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভাডেফুল জানান, এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, লিপজিগের ‘হাইব্রিড হামলার’ জবাব জার্মানি দেবে, তা হবে পরিমিত ও ভারসাম্যপূর্ণ, তবে দৃঢ়।

তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধে নেই, কিন্তু প্রতিদিনই হাইব্রিড যুদ্ধের লক্ষ্যবস্তু হচ্ছি।’ রাশিয়ার কর্মকাণ্ডকে অস্থিতিশীলতা সৃষ্টি, অপতথ্য ছড়ানো, হুমকি, নাশকতা ও আগ্রাসনের প্রচেষ্টার অংশ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হামলার ঘটনায় জার্মানির প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে। ন্যাটোও বার্লিনকে আশ্বস্ত করেছে যে জোটটি তার সদস্যদের সুরক্ষা দেবে।

জার্মানির পদক্ষেপ ও নতুন ইউরোপীয় নিষেধাজ্ঞার উদ্যোগকে সমর্থন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেন, ইউরোপে এ ধরনের হাইব্রিড হামলা বাড়ছে এবং এসব হামলার জবাব না দিয়ে ছেড়ে দেওয়া যায় না।

সূত্র: দ্য গার্ডিয়ান

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 22 August, 2026
নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 August, 2026
ইতালির গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up