Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামোয় যুক্ত করতে কাজ করছে সরকার
Published : Sunday, 6 September, 2026 at 7:15 PM

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: বাসস

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: বাসস

যাকাত ব্যবস্থাকে সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকে সরাসরি যাকাত ফান্ড বিভাগ কাজ করে আসছে। ২০২৩ সালে জাকাত আইনও প্রণীত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে যাকাত ব্যবস্থার উন্নয়নে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কার্যক্রম সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশন ও শীর্ষ ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে যাকাত ব্যবস্থার উন্নয়নে কাজ করছে কমিটি। কমিটির সুপারিশের আলোকে যাকাত বোর্ড গঠন এবং দেশব্যাপী জাকাত বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনতে আধুনিকীকরণ ও সংস্কারের কাজ চলছে।

পাশাপাশি দেশি-বিদেশি উৎস থেকে জাকাত সংগ্রহ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় যাকাত ফান্ডে জাকাত প্রদানের রশিদ আয়কর রিটার্নের সঙ্গে যুক্ত করে কর রেয়াতের ব্যবস্থা চালু রাখা হয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ইউপি নির্বাচনের তফসিল সেপ্টেম্বরেই: ইসি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
জামিন পেলেন বিদিশা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up