Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
Published : Sunday, 6 September, 2026 at 8:18 PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ছবি: দেশসংবাদ গ্রাফিক্স

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ছবি: দেশসংবাদ গ্রাফিক্স

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের জন্য নির্ধারিত সব শর্ত পূরণ হয়েছে। এ কারণে তাদের চাকরি যোগদানের তারিখ থেকে স্থায়ী করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থায়ীকরণ পাওয়া শিক্ষকদের মধ্যে কেউ ২০১৭ সালে, আবার কেউ ২০১৮ সালে চাকরিতে যোগ দেন। দীর্ঘ সময় পর চাকরি স্থায়ী হওয়ায় তাদের যোগদানের তারিখ থেকেই প্রাপ্য বেতন-ভাতা কার্যকর হবে।

এ ছাড়া চাকরি স্থায়ীকরণের ফলে সংশ্লিষ্ট শিক্ষকেরা বকেয়া বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য আনুষঙ্গিক আর্থিক সুবিধাও পাবেন।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up