Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়
Published : Tuesday, 8 September, 2026 at 11:37 AM, Update: 08.09.2026 11:45:46 AM

পঞ্চগড়ে কুয়াশা, ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ে কুয়াশা, ছবিঃ সংগৃহীত

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শরতের শুরুতেই হঠাৎ দেখা দিয়েছে ঘন কুয়াশা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা কুয়াশায় ঢাকা ছিল। এতে গ্রামাঞ্চলের পথঘাট থেকে শহরের সড়ক সবকিছুই আবছা হয়ে যায়। কমে আসে যানবাহনের গতি। অনেক চালককে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা তারা আগে দেখেননি। ভোরে কুয়াশার ঘনত্ব দেখে অনেকে শীতের আগমনের কথা ভাবলেও তখন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কাটতে শুরু করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে চারপাশ কুয়াশায় ঢাকা দেখতে পান। কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন ঘন কুয়াশা আগে কখনো দেখেননি বলেও জানান তিনি।

অটোচালক আব্দুর রহিম বলেন, সকালে অটো নিয়ে বের হওয়ার পর কুয়াশার কারণে সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়েও স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন ছিল। তাই ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ায় এ ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। পাশাপাশি দীর্ঘ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরির অন্যতম কারণ হতে পারে।

তবে ঘন কুয়াশা দেখা দিলেও পঞ্চগড়ে তাপমাত্রা এখনো শীতের পর্যায়ে নামেনি। সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে দিনের স্বাভাবিক আবহাওয়া ফিরে আসে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সারা দেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়
পঞ্চগড় প্রতিনিধি
Tuesday, 8 September, 2026
ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
৩ দিন ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up