Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৭৭, উদ্ধার ককটেল-ইয়াবা
Published : Wednesday, 9 September, 2026 at 1:01 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ছবিঃ সংগৃহীত

রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৫৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ১১৪, মিরপুরে ১৪৩, গুলশানে ৩৯, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৩ জন রয়েছেন।

অভিযানে ২টি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি ও ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩টি ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ সময় দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড ও ৪টি ইলেকট্রনিক চিপ উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনার বদলি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 9 September, 2026
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২, মামলা ৭১
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up