| শিরোনাম: |
|
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন, ছবি: সংগৃহীত
তিনি ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে যুক্তরাজ্যের সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ বন্ধ করা, দেশটিতে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের কার্যক্রম বন্ধ করা এবং এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করুন।
বর্তমানে স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করা করবিন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক পুনর্বিবেচনার সময় এখনই।
তিনি বলেন, গতকাল আমি ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, ইসরায়েলকে ব্রিটিশ সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে। একই সঙ্গে ব্রিটেনে এলবিট সিস্টেমসের উৎপাদন কার্যক্রম এবং ব্রিটেনে তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহও বন্ধ করতে হবে।
যুদ্ধের অবসান ও ফিলিস্তিনিদের শান্তির দাবি
করবিন বলেন, তিনি ফিলিস্তিনি জনগণের জন্য যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি দেখতে চান। একই সঙ্গে ইসরায়েলের ভেতরে যারা শান্তি ও যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের প্রতিও তিনি সমর্থন জানান।
তিনি বলেন, আমি যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি জনগণের জন্য শান্তি দেখতে চাই। ইসরায়েলের ভেতরে যারা একই জিনিস চান, আমি তাদেরও সমর্থন করি।
ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের সমালোচনাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখার প্রবণতারও কঠোর সমালোচনা করেন সাবেক এই লেবার নেতা।
করবিনের ভাষায়, ইসরায়েল বারবার এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করে যে, দেশটির রাষ্ট্রীয় আচরণের যেকোনও সমালোচনাই ইহুদিবিদ্বেষ। এটি সম্পূর্ণ অর্থহীন কথা।
আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান
জেরেমি করবিন বলেন, ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার পক্ষে বিশ্ব সম্প্রদায়কে আরও দৃঢ় অবস্থান নিতে হবে। বিশেষ করে জাতিসংঘকে পশ্চিম তীর ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার পাশাপাশি ইসরায়েলি দখলদারিত্বের অবসানে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াতে হবে। পশ্চিম তীর ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয়তায় সমর্থন দেওয়ার পাশাপাশি দখলদারিত্বের অবসানের প্রয়োজনেও জাতিসংঘকে আরও অনেক বেশি সম্পৃক্ত হতে হবে।
ফিলিস্তিনে চলমান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাজ্যের ইসরায়েল নীতির সমালোচনা দীর্ঘদিন ধরেই করে আসছেন করবিন। বিশেষ করে ব্রিটিশ অস্ত্র, সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে কি না—এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার মহলে বিতর্ক রয়েছে।
করবিনের সর্বশেষ বক্তব্যে যুক্তরাজ্য ও ইসরায়েলের সামরিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার দাবি নতুন করে সামনে এসেছে। তিনি মনে করেন, যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনিদের মানবিক অধিকার নিশ্চিত এবং দীর্ঘদিনের দখলদারিত্বের অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সূত্র: আল-জাজিরা
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|