Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
Published : Monday, 21 September, 2026 at 10:13 AM

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, ছবিঃ সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, আইন অনুযায়ী গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর খবর পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় শেরেবাংলা নগর থানা পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ফ্ল্যাটটি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের।

পরে মরিয়ম খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত জুলাইয়ে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়ম খাতুনের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই সময় জামায়াতের নেতাকর্মীরা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন।

পরে গাজী নজরুল ইসলাম তার ফেসবুক পোস্টে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। এরপর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেয় দলটি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য
নিজস্ব প্রতিবেদক
Sunday, 20 September, 2026
রাত পোহালেই রংপুর অভিমুখে লং মার্চ
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up