Published : Wednesday, 16 September, 2026 at 4:39 PM
হাসপাতালে হামের রোগী, ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে এক হাজার ৩২০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তবে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জন মারা গেছে।