Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
র‍্যাব বিলুপ্ত করে গেজেট প্রকাশ, যাত্রা শুরু এসআরবির
Published : Wednesday, 16 September, 2026 at 3:57 PM

র‍্যাব বিলুপ্ত করে যাত্রা শুরু এসআরবি, ছবিঃ সংগৃহীত

র‍্যাব বিলুপ্ত করে যাত্রা শুরু এসআরবি, ছবিঃ সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে যাত্রা শুরু করেছে বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে যাত্রা শুরু করার কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।

আহসান হাবীব পলাশ বলেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশিত হয়েছে। র‌্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে সব কার্যক্রম শুরু করা হয়েছে।

এর মধ্য দিয়ে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামে পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট চালু হলো।

মঙ্গলবার এসআরবি আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন–সংক্রান্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯–এর যেসব বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল, কেবল সেসব বিধান রহিত হবে। তবে অর্ডিন্যান্সের সেকশন ১৪–এ দেওয়া ক্ষমতাবলে জারি করা র‍্যাব (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা–২০০৫ এবং এই বিধিমালা অথবা অন্য কোনো আইন বা বিধির অধীন ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা আদালতের কার্যধারা বহাল ও বলবৎ থাকবে।

এ ছাড়া এসআরবি আইনে বলা হয়েছে, র‍্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে রাখা অর্থ, দায়, চুক্তি, স্থাবর–অস্থাবর সম্পত্তি, সব হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র ও এ–সংক্রান্ত সব দলিল ইত্যাদি এসআরবির কাছে তৎক্ষণাৎ স্থানান্তরিত ও ন্যস্ত হবে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাশ হয়। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন কাঠামোটি আইনি রূপ পায়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল ইউনিটটি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 16 September, 2026
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 16 September, 2026
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up