Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
Published : Tuesday, 22 September, 2026 at 11:16 AM

সোনার গয়না, ছবিঃ সংগৃহীত

সোনার গয়না, ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৯ সেপ্টেম্বর সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ করে। নতুন দর ঘোষণা না হওয়া পর্যন্ত দেশের বাজারে এই দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

সোনার পাশাপাশি রুপার গহনাতেও নির্ধারিত হয়েছে নতুন দর। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা ভরিতে বিক্রি হচ্ছে।

এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে সোনা ও রুপার গহনা কিনতে ক্রেতাদের নির্ধারিত এই দর অনুযায়ী অর্থ গুনতে হচ্ছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মোংলা বন্দরের রাজস্ব আয়ে নতুন রেকর্ড
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 22 September, 2026
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 22 September, 2026
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 19 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up