Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ব্যক্তিগত মতবিনিময়
Published : Wednesday, 23 September, 2026 at 12:02 PM

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তারা পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা ও নিরাপত্তা পরিষদ সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বর্তমান বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

ড. খলিলুর রহমান একটি স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল জাতিসংঘ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন, যা বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 22 September, 2026
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও রাজধানীতে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up