Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
Published : Tuesday, 22 September, 2026 at 5:12 PM

বাংলাদেশ পুলিশ, ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশ, ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। 

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

অন্যএক প্রজ্ঞাপনে বলা হয়, ফাতিহা ইয়াসমিনকে বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), সিআইডি থেকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), এপিবিএন, মোনালিসা বেগমকে পিপিএম-সেবা— বিশেষ পুলিশ সুপার, সিআইডি থেকে পুলিশ সুপার, পিটিসি, রংপুর, জাহিদুল ইসলামকে বিপিএম-সেবা — বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), সিআইডি, ঢাকা থেকে কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী, আবু হাসানকে বিপিএম-সেবা—এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), শিল্পাঞ্চল পুলিশ, মুহাম্মদ রহমত উল্লাহ—পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ থেকে উপপুলিশ কমিশনার, এসএমপি, সিলেট হিসেবে বদলির আদেশ বাতিল করে পুলিশ সুপার, পুলিশ টেলিকম, ঢাকা, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী—পুলিশ সুপার, পুলিশ টেলিকম, ঢাকা থেকে পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ি, শারমিন আক্তারকে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), শিল্পাঞ্চল পুলিশ, আমীনুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে পুলিশ সুপার, পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি, আসমা আখতারকে পিপিএম-সেবা—অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), সিআইডি থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), পুলিশ অধিদপ্তর, ঢাকায় বদলি করা হয়েছে।

এছাড়া নাছির উদ্দিন যুবায়েরকে পুলিশ সুপার, পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকা থেকে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, শাহরিয়ার বিন সালেহকে পুলিশ সুপার, পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকা থেকে পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ, তোফায়েল আহমেদকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), খুলনা রেঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), বিএমপি, বরিশাল, সাজ্জাদুর রহমান রাসেলকে পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা থেকে উপপুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল, মেরিনা আক্তারকে উপপুলিশ কমিশনার, কেএমপি, খুলনা থেকে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, মোহাম্মদ মাহিউল ইসলামকে উপপুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর থেকে বিশেষ পুলিশ সুপার, সিআইডিতে এবং মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে উপপুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর থেকে উপপুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুরে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বল প্রজ্ঞাপনে আরও বলা হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও রাজধানীতে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
Monday, 21 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up