Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ট্রানজিটে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
Published : Friday, 18 September, 2026 at 3:31 PM

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ছবিঃ সংগৃহীত

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ছবিঃ সংগৃহীত

জার্মানি যাওয়ার পথে ট্রানজিটে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। 

জানা গেছে, ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর ট্রানজিট সময় হবে প্রায় পৌনে এক ঘণ্টা। এ সময় বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়বেন শেরিং তোবগে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
তিতাসের ২৮ নম্বর কূপের উদ্বোধন কাল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 18 September, 2026
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 September, 2026
৬ অতিরিক্ত আইজিপিকে বদলি-পদায়ন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 17 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up