Published : Tuesday, 22 September, 2026 at 1:38 PM, Update: 22.09.2026 1:41:09 PM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ছবিঃ সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৫, লালবাগ বিভাগ ৩৪, ওয়ারী বিভাগ ৬৩, মতিঝিল বিভাগ ৭৪, তেজগাঁও বিভাগ ১০২, মিরপুর বিভাগ ৮০, গুলশান বিভাগ ৩৫, উত্তরা বিভাগ ৪১, গোয়েন্দা বিভাগ নয় ও সিটিটিসি এক জনকে গ্রেফতার করে।
অভিযানকালে ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১ পিস ইয়াবা, ৬২ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল), দুইটি মোটরসাইকেল, দুইটি সুইচ গিয়ার, দুইজন ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ, ১৩টি মোবাইল, ১৮ হাজার ৭৭টি বাংলালিংক সিম, ১ হাজার ২৬২টি রবি সিম, ৭০০টি জিপি সিম, ১৫০টি এয়ারটেল সিম ও ৭৯৮টি সিমসহ ১০ টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।