Published : Tuesday, 22 September, 2026 at 5:41 PM
হাম আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৫ জনে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৫৭ এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ২৯২।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯২ এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৮০ রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৫১০ জন।
স্বস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ২ শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৯৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।